রবিবার, ২৮ জুন ২০২৬

হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যান সমিতির সভায় উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম

 সরকার গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করছে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম বলেছেন,বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার, গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌছানোর জন্য প্রত্যেক এলাকায় কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে।সেই সাথে সরকারের সহযোগী হিসাবে গ্রামের হতদরিদ্র দুঃস্হ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকগন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

তিনি পল্লী চিকিৎসকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনাদের আওতার মধ্যে যে সেবা প্রদান করার যায়,তার বেশী চিকিৎসা সেবা না দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এবং সরকারি বেসরকারি উন্নত স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রেরন করবেন। অন্যতায় তাদের জীবন সংকটাপন্ন হতে পারে।তিনি গত সোমবার হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যান সমিতির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন স্থানীয় একটি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ মোঃ সালাহ উদ্দিন। সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল সেনের সঞ্চালনায় সভার উদ্বোধক ছিলেন গনি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার লিঃএর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওসমান গনি।

এতে আলোচক ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ১নং, ৩নং, ৪নং ও ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে শওকত আলম শওকত, আকতার হোসেন খাঁন সুমন, ,মুজিবুর রহমান, আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ ।

এছাড়া অন্যান্যদের বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা, যথাক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃঅধীর কুমার বৈদ্য, প্রাক্তন সভাপতি যথাক্রমে শিশির রঞ্জন শীল, ডাঃ আমানউল্লাহ,ডাঃআবদুর রহিম, গনি হসপিটালের পরিচালক ও চিকিৎসক যথাক্রমে ওমর গনি, ডাঃগালিব হাসান,ডাঃনুরুল আফসার আশিক প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে ডাঃমোঃ বোরহান উদ্দীন,বিশ্বজিৎ নাথ ও যীশু বড়ুয়া। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে সর্ব ডাঃ কাজল বরন সেন, শিমুল কুমার রুদ্র,উজ্জ্বল চৌধুরী, সন্তোষ কুমার শীল,মোহাম্মদ হোসেন, স্বপন কুমার দে, বাসুদেব রায়, মোহাম্মদ আজম খাঁন, জগদীশ চক্রবর্তী ও মোহাম্মদ মাসুদ প্রমূখ।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...