বুধবার, ৮ জুলাই ২০২৬

রাউজানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হারপাড়া ক্লাস্টারের আয়োজনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

পূর্ব উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কশ্যপ সরকার ও দক্ষিণ ঢাকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা আচার্য্যের পরিচালনায় প্রতিযোগীতায় হারপাড়া ক্লাস্টারধীন ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, বল নিক্ষেপ, অংক, নৃত্য, গান, উপস্থিত বক্তব্য, আবৃত্তি, একক অভিনয়, চিত্রাংকণসহ নানান প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন

। প্রতিযোগীতা শেষে শিক্ষার্থীরা পটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ভোজন উৎসবে যোগ দেন। পরবর্তীতে পটিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শিশু রোগ বিশেষজ্ঞ ডা ফজল করিম বাবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কুদ্দুস। পটিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, হারপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জসিম উদ্দিন জসু, এফবিসিসিআই এর সদস্য ও বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এ্যাসোশিয়েশন সাধারণ সম্পাদক মো. ফজল কাদের, মোকামি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হাফিজুুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওসমান গণি, আলহাজ্ব মোহাম্মদ শফি, সাজ্জাদ হোসেন দুলু, আলহাজ্ব আব্দুল মান্নান সহ আরো অনেকেই।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...