শনিবার, ১১ জুলাই ২০২৬

চসিকে ৭৭ লাখ টাকার মশার ওষুধ কেনায় অনিয়মের সতত্য পেয়েছে দুদক

- Advertisement -
Single page 1st Paragraph

চসিক কোনো প্রকার দরপত্র আহ্বান না করে জরুরি ভিত্তিতে ৭৭ লাখ ৩৭ হাজার টাকার মশার ওষুধ ক্রয়ে নয়–ছয়ের প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এর সত্যতা পায়।

চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ দরপত্র আহ্বান ছাড়া ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মোট ১৬ বার মশার মারার ওষুধ ক্রয় করে। ফলে বরাদ্দকৃত অর্থ থেকে ৭৭ লাখ ৩৭ হাজার ৩০০ টাকা ব্যয় হয়।

দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বলেন, রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মশার ওষুধ ক্রয়ে বরাদ্দকৃত অর্থ থেকে ১৬ বারে মোট ৭৭ লাখ ৩৭ হাজার ৩০০ টাকার ওষুধ ক্রয় করা হয়। সিটি করপোরেশন উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম) সম্পন্ন না করে পিপিআর-২০০৮ এর বিধি ৭৪ (১) ও বিধি ৭৭ লঙ্ঘন করে।

মো. এমরান হোসেন আরও বলেন, মূলত কম টাকার মধ্যে প্রতি বারে ৫ লাখ টাকার কম মূল্যের দরপত্র আহ্বান করে বেআইনিভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে লাভবান করা হয়েছে। মেসার্স বেঙ্গল মার্ক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী অরভিন সাকিব ইভানকে লাভবান করার উদ্দেশ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ বার কার্যাদেশ প্রদান করা হয়েছে। অভিযানে অনিয়মের সত্যতা প্রমাণিত হয়েছে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...