রবিবার, ২৮ জুন ২০২৬

লোহাগাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

- Advertisement -
Single page 1st Paragraph

লোহাগাড়ার চুনতিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মফিজ নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মফিজ ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক সহকারি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। নিহতের মরদেহ তাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...