শনিবার, ১১ জুলাই ২০২৬

চেরাগি পাহাড়ে ইভান হত্যা, আসামি শ্রাবণ দে গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ছাত্রলীগকর্মী আসকার বিন তারেক ওরফে ইভান হত্যা মামলায় প্রায় ৯ মাস পর শ্রাবণ দে (২০) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হলো।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে নগরীর পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শ্রাবণ পটিয়া থানাধীন করণখাইন গ্রামের সাধুর বাড়ির মৃত অজিত দের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, ইভান হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে আগে ছয়জনকে গ্রেফতার করা হয়। শ্রাবণ এতোদিন পালিয়ে ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে পটিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বছরের ২২ এপ্রিল রাত ৯টার দিকে কোতোয়ালী থানার চেরাগি পাহাড়ের আজাদী গলিতে ইভানকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ইভানের বাবা মোহাম্মদ তারেক বাদী হয়ে সাতজনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেন।

এ মামলায় এরই মধ্যে শোভন দেব, সৌরভ দাশ, প্রিয়ম বিশ্বাস, সজীব নাথ, সৌভিক পাল, মো. শাখাওয়াত হোসেন এবং সবশেষ শ্রাবণ দে গ্রেফতার হন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...