বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

ডাম্পার ট্রাকের ধাক্কায় বাঁশখালীর প্রধান সড়কে মোটরসাইকেল আরোহী আবু বকর (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বাঁশখালীর প্রধান সড়কের কালীপুর রামদাশ মুন্সিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহত আবু বকর সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার আলীনগর এলাকার আবু ছিদ্দিকের ছেলে এবং দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পু‌লিশ সূত্রে জানা যায়, বাঁশখালী প্রধান সড়কের কালীপুরে কক্সবাজারের মহেশখালীগামী ডাম্পার ট্রাকের ধাক্কায় সাতকানিয়াগামী মোটরসাইকেল আরোহী আবু বকর ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তবে চমেকে নেওয়ার পথে ওই শিক্ষার্থী মারা যায় বলে পারিবা‌রিক সূত্রে জানা যায়।

বাঁশখালীর কালীপুর রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির দা‌য়িত্বরত এমআই মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত আবু বকরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ডাম্পার ট্রা‌কটি জব্দ করেছি। তবে ট্রাকটির চালক পালিয়ে গেছে

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...