শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মরহুম আবদুল মাবুদ সওদাগর স্মরণে

- Advertisement -
Single page 1st Paragraph

৬ডিসেম্বর বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব ¬আবদুল মাবুদ সওদাগরের ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের এই দিনে চট্টগ্রাম শহরের একটি প্রাইভেট হাসপাতালে ৭৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মৌলভী আবদু রশিদ ছিলেন এলাকায় একজন ধর্মপ্রাণ ও অত্যান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। মা আছমা খাতুন ছিলেন একজন পর্দাসীন মহিয়সি নারী। ৩ ভাই ২ বোনের মাঝে তিনি ছিলেন ৩য়। স্কুল জীবন শেষে মাত্র ১৮ বছর বয়সে তিনি ব্যবসায় নামেন। একান্ত নিষ্ঠা, ধৈর্য্য, অধ্যবসায় সহকারে যারা ধাপে ধাপে জীবনের উচ্চতর সোপানে আরোহন করেছেন। তন্মধ্যে মরহুম আবদুল মাবুদ সওদাগর ছিলেন অন্যতম, ব্যবসায়িক সাফল্য তাঁকে সমাজবিমুখ করেননি বরং সমাজ সেবায় অনুপ্রেরণা যুগিয়েছেন। গ্রামে এবং শহরে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে তিনি মৃত্যুর আগ পর্যন্ত জড়িত ছিলেন। তন্মধ্যে তিনি চট্টগ্রাম শহরে বাইশ মহল্লার সর্দার কমিটির সদস্য ও মহল্লা সমিতির সহ-সভাপতি। এছাড়াও মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র ঝাউতলা, জামালখান, কদম মোবারক, রহমতগঞ্জ, আন্দরকিল্লা মহল্লা সমিতির সভাপতির দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করেন। তিনি কদম মোবারক সরকারি প্রাথমকি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, চাঁদপুর, কাদেরিয়া, হোসাইনিয়া, রশিদিয়া দারুল উল্লুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে তিনি সবচেয়ে বড় আর্থিক অনুদান প্রদান করেন।¬¬ এবং স্কুল পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন। বাঁশখালী ডিগ্রী কলেজ গভর্নিং বডির সদস্য আলাউল ডিগ্রী কলেজ গভর্নিং বডির সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন। চাঁদপুর আছমা খাতুন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, খাতুনগঞ্জ আমির মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের প্রথমে সদস্য ও পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কদম মোবারক মুসলিম এতিমখানার সাথে তিনি দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং প্রচুর আর্থিক সহযোগিতা করেন। বাংলাদেশ মহিলা সমিতির এতিমখানার আজীবন সদস্য ছিলেন।

এছাড়াও জেলা হজ্ব কমিটির সদস্য লায়ন্স ক্লাব ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ছিলেন। উপরোক্ত প্রতিষ্ঠান ছাড়াও বহু মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি। তাঁর পুত্রগণ হচ্ছেন মরহুম শামশুল আলম, মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ ছৈয়দুল আলম, মোহাম্মদ খোরশেদ আলম ( শ্রম বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ), মোহাম্মদ ইলিয়াছ আলম, মোহাম্মদ ফরিদুল আলম, মোহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ শফিকুল আলম, মরহুম ওয়াহিদুল আলম, কন্যা রওশন আরা, জাহান আরা, মরহুমা হোসনে আরা, সোনি আরা, মরহুমা শাহানারা, জুলিয়ারা, রোজিনা সুলতানা রুবিনা সুলতানা সাবিনা সুলতানা সন্তানগণ নিজ নিজ ক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত। মরহুম আবদুল মাবুদ সওদাগর একজন সৎ, সামাজিক, উদার, ত্যাগী, কর্মঠ, নিরলস, পরিশ্রমী, পরোপকারী, ন্যায়-নীতির অধিকারী ও আল্লাহ ভীরু ফরহেজগার ব্যক্তি ছিলেন। তিনি সাদাসিধে চলাফেরায় অভ্যস্ত ছিলেন। তিনি একজন অরাজনৈতিক সমাজপতি হিসেবে সর্বমহলে সমাদৃত ও সম্মানের অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ব্যবসায়ীক ও অন্যান্য কাজে ভারত, পাকিস্তান, নেপাল, বার্মা, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ১৯৬৬ সালে তিনি প্রথম পবিত্র হজ্বব্রত পালন করেন।

২০১০ সালে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় অনুমোদিত সরকারি নিবন্ধনকৃত একটি সামাজিক সংগঠন কর্তৃক সমাজে বিশেষ অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে স্বর্ণ পদক লাভ করেন। বর্তমানে এলাকায় তাঁর নামে (আবদুল মাবুদ ফাউন্ডেশন) একটি সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। যার মাধ্যমে প্রতিবছর ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে “মাবুদ স্মৃতি বৃত্তি” প্রদান এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদে সংম্বর্ধনা, সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান প্রদান, গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, শিশুদের খৎনাসহ বহু উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। যা এলাকায় ইতোমধ্যে অত্যান্ত প্রশংসিত হয়েছে। এছাড়াও বিগত বছর বৈশ্বিক মহামারি করোনা চলাকালিন সময়ে বাঁশখালীর বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ সহ আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। তাঁর ২২তম মৃত্যুবার্ষিকীতে আল্লাহর কাছে এই প্রার্থনা করি তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমীন।

এই বিভাগের সব খবর

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ...

সৌরশক্তির জাগরণ: পাকিস্তান যেভাবে নিরবে বিদ্যুৎ সংকট জয় করল

কয়েক দশক ধরে পাকিস্তানের জ্বালানি খাতের প্রধান সমস্যা ছিল 'লোডশেডিং'। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে কল-কারখানা বন্ধ হয়ে যেত এবং লক্ষ লক্ষ মানুষ অন্ধকারে থাকত। তবে...

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে (১৬ এপ্রিল)...

সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য...

সৌরশক্তির জাগরণ: পাকিস্তান যেভাবে নিরবে বিদ্যুৎ সংকট জয় করল

কয়েক দশক ধরে পাকিস্তানের জ্বালানি খাতের প্রধান সমস্যা ছিল...

লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী...

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে...

আলীকদমে হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৬ শিশু, আক্রান্ত পাড়ায় ৪ সদস্য বিশিষ্ট স্বাস্থ্যকর্মীর দল

বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হাম রোগের...

হালদায় শুরু হয়েছে মা মাছের আনাগোনা

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটা ও...