শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সাধারণ সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার অঙ্গীকার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সাধারণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা।

২০২৩-২০২৪সেশনেরদ্বি-বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

সভাপতির বক্তব্যে সালাহ্‌উদ্দিন মো. রেজা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার জন্য ইতোমধ্যে রূপরেখা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তা বাস্তবায়নে ব্যবস্থাপনা কমিটি সচেষ্ট থাকবে। এক্ষেত্রে তিনি সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং আলহাজ্ব আলী আব্বাস, স্থায়ী সদস্য শহীদ উল আলম, অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, স্বপন কুমার মল্লিক, বিশ্বজিৎ বড়ুয়া, মোস্তাক আহমেদ, দেব প্রসাদ দাশ, আসিফ সিরাজ, একরামুল হক বুলবুল, তপন চক্রবর্তী, মোহাম্মদ আলী, কাজী আবুল মনসুর, ম. শামসুল ইসলাম, হামিদ উল্লাহ এবং মো. ফরিদ উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মোহাম্মদ আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু।

আলোচনার ভিত্তিতে সংযোজন ও বিয়োজনের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক কর্মপরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এই বিভাগের সব খবর

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।...

সর্বশেষ

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...