বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

হাটহাজারীতে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা

আইটি ক্ষেত্রে দক্ষ মানব কারিগর বিনির্মাণে কাজ করে যাচ্ছে আব্দুস সালাম ফাউন্ডেশন

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে নিজেদেরকে আগামি দিনের সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি। তাই ভবিষ্যৎ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নাই। জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় হাটহাজারীতে ও বর্তমান প্রজন্মকে দক্ষ জনশক্তি গড়ে তুলে স্মাট বাংলাদেশ করার জন্য আব্দুস সালাম ফাউন্ডেশন তথ্য প্রযুক্তির উপর কাজ করে যাচ্ছে। ফলে তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীরা আগামীতে সুন্দর একটি দেশ উপহার দিবে। গতকাল শনিবার হাটহাজারীর স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে আব্দুস সালাম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

আব্দুস সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট এর পরিচালক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে এবং মোঃ শাহজাহান সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যথাক্রমে হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ফিরোজ চৌধুরী, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের প্রভাষক সৈয়দ আবুল কালাম বাসেক, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া মাদ্রাসার প্রভাষক ফয়সাল আহমেদ রোকন, নানুপুর লায়লা কবির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আহসার আরিফ চৌধুরী, হাটহাজারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম, গড়দুয়ারা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চান মিয়া, চট্টগ্রাম ক্যান্টেমেন্ট বোর্ড স্কুলের সিনিয়র শিক্ষক সৈয়দ মো: আলী, হাটহাজারী প্রেস ক্লাব এর নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, কামাল পাড়া যুব সংঘের সভাপতি মো: নাছির ও প্রকৌশলী রিয়াজ মোর্শেদ এর স্বাগত বক্তব্য রাখেন।

৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত আব্দুস সালাম স্মৃতি বৃত্তি পরীক্ষায় হাটহাজারীর ১৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৫৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তন্মধ্যে মোট ৪২ জনকে কৃতিত্বের স্মারকসহ সনদপত্র প্রদান করা হয় এবং সকল শিক্ষার্থীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীভূক্ত প্রতিষ্ঠান আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট-৭০২৯১ অধীনে বিনামূল্যে ৩/৬ মাসের কম্পিউটার কোর্স প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। উল্লেখ্য যে, ২০১৭ সাল থেকে ধারাবাহিক ভাবে আব্দুস সালাম ফাইন্ডেশনের উদ্যেগে ও আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট এর পৃষ্টপোষকতায় ৬ষ্ট বারের মতো আব্দুস সালাম স্মৃতি শিক্ষা বৃত্তি অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...