শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দগ্ধ অভিনেত্রী আঁখির অবস্থার সংকটাপন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর মিরপুরে নাটকের শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখির অবস্থার সংকটাপন্ন। তাকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এ ব্যাপারে বার্ন ইনস্টিটিউটের সমম্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, পুড়ে যাওয়া ক্ষতি এখনও শুকায়নি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে শ্বাসকষ্ট রয়েছে। সবশেষ তার অবস্থা অবনতি হয়েছে।

আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, বৃহস্পতিবার ভোরে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকরা ঝুঁকি এড়াতে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

এর আগে চিকিৎসকরা জানান, আঁখির দুই হাত, পা, মুখমণ্ডল, মাথার একপাশ এবং শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাকে সব ধরণের চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ২৮ জানুয়ারি দুপুর ২টার দিকে মিরপুরের একটি শুটিং হাউজে মেকআপ রুমে বিস্ফোরণে দগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি।

গত ২৮ জানুয়ারি বেলা ২টার দিকে মিরপুরের একটি শুটিং হাউজে মেকআপ রুমে বিস্ফোরণে দগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাহাবুদ্দিনের মেয়ে শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে পথচলা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’-এর সঙ্গে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ টিভি নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।। ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এই বিভাগের সব খবর

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।...

সর্বশেষ

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...