রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় উপজেলায় শীতার্ত ও অসহায় দুঃস্থদের মাঝে ১২শ শীতবস্ত্র ও ধর্মীয় প্রতিষ্ঠানে দুটি জেনারেটরসহ সাত লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে
২, ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় রামগড় সরকারী কলেজ মাঠে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র ও অনুদান বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮নং আসনের সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী মর্যাদা) জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা। যেসব প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয় সেগুলো হলো নোয়াপাড়া মক্তব ঘর নির্মাণ এক লাখ টাকা, মাষ্টার পাড়া আনন্দ বৌদ্ধ বিহার এর উন্নয়ন এক লাখ, কার্বারীটিলা হরি মন্দির এর উন্নয়ন এক লাখ, হাতির খেদা জামে মসজিদ এর উন্নয়ন এক লাখ, পাকলা পাড়া মঙ্গলসূখ বৌদ্ধ বিহার ও নাভাঙ্গা পাড়া সুচরিতা রামা বৌদ্ধ বিহারে জেনারেটর প্রদান। লালছড়ি সাধু পাড়া কালী মন্দির এর উন্নয়ন এক লাখ ও শাল বাগান টিলা জামে মসজিদ এর উন্নয়ন এক লাখ টাকা
এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ে আওয়ামীলীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দল ও মতাদর্শের মানুষ পাহাড়ী- বাঙ্গালী সম্প্রীতির বন্ধনে এক সাথে বসবাস করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফ, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, পৌর মেয়র মো. রফিকুল আলম, ওসি মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা আ’লীগ সভাপতি মোস্তফা হোসেন ও
জনপ্রতিনিধি, জেলা -উপজেলার নেতা কর্মীবৃন্দ

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...