শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যু দুটোই বেড়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় সংক্রমণ এবং মৃত্যু দুটোই বেড়েছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২২ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১৯ জন।

এর আগের দিন গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ৮২ হাজার ৫৯ জন। এছাড়া মৃত্যু হয়েছিল ৬৭৭ জনের।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দুইশরও বেশি বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৭ লাখ ৬১ হাজার ৩২২ জনে পৌঁছেছে।

অপর দিকে নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭৮৪ জনে দাঁড়িয়েছে।

অবশ্য শেষ ২৪ ঘণ্টায় করোনার থাবায় সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে ২০৬ জনের মৃত্যু হয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ ১২২ জন মারা গেছেন ইউরোপের দেশ জার্মানিতে। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ১১০ জন মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...