শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রাউজানে ভিজিডি উপকারভোগী ৭৪ দুস্থ মহিলা পেলেন সঞ্চয়ের টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে নোয়াজিষপুর ইউনিয়নের মাসিক ভিজিডি কর্মসূচীর আওতায় উপকারভোগী ৭৪ জন দুস্থ মহিলা পেলেন সঞ্চয়ের টাকা।
৩০ জানুয়ারি (সোমবার) সকাল ১১ টায় ইউনিয়নের নতুনহাটস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের আউটলেটের ব্যবস্থাপনায় আউটলেট কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভিজিডি ২০২১-২০২২ চক্রের মেয়াদপুর্তিতে উপকারভোগীদের জমাকৃত মোট সঞ্চয়ের টাকা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সঞ্চয়ের টাকা প্রদানের উদ্বোধন করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মোহাম্মদ তকির হাট শাখার ব্যবস্থাপক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোরশেদুল আলম, নোয়াজিষপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নতুনহাটস্থ আউটলেটের পরিচালক মোরশেদুল আলম চৌধুরী, ব্যাংক কর্মকর্তা সরোয়ার হোসেন, আহমদ উল্লাহ হিরা, মাহমুদা সুলতানা, আইরিন আক্তার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ হোসেন ও সহকারি সচিব মিজানুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কাজী জিয়াউর রহমান, শফিউল বশর, শওকত ওসমান চৌধুরী, রেহানা আক্তার, জিন্নাত আরা, রোকসানা আকতার, কুতুবউদ্দিন, তাজউদ্দীন, সোলেমান, মুহাম্মদ মঞ্জু প্রমুখ।
উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের নতুনহাটস্থ আউটলেটে ঝামেলা বিহীন সহজ উপায়ে ভিজিডির উপকারভোগীদের মাসিক সঞ্চয় জমা ও মেয়াদপূর্তিতে কোন প্রকার হয়রানি ছাড়া মোট সঞ্চয় প্রদান করা হয়েছে। এছাড়াও এই আউটলেটে বৈদ্যুতিক বিল জমা, কৃষক, ব্যবসায়ী, চাকুরিজীবী, প্রবাসীদের সঞ্চয় জমা, সহজ উপায়ে ঋণপ্রদানসহ নানান সুযোগ-সুবিধা রয়েছে।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...