বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

ম্যানেজিং কমিটিকে দোষলেন শিক্ষা অফিসার 

ভাটিয়ারী হাজ্বি তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই ৫ বছর 

শিক্ষার্থী আছে শিক্ষক নেই এ সমস্যায় জর্জরিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়টি।
গত ৫ বছর ধরে নেই প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও  সহকারী শিক্ষকসহ ৫ শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এ বিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছে প্রায় ২ হাজার ৪শত এর মত। একজন সহকারি শিক্ষক প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করছেন। অন্যরা ক্লাশ নিতে হিমসিম খাচ্ছেন। দীর্ঘদিন ধরে চলছে এ অবস্থা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্লান্তি লাল আচার্য্য বলেন, দীর্ঘ ৫ বছর যাবত স্কুলে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক শিক্ষকের পদ শূন্য পড়ে রয়েছে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪শত জন। প্রতিদিন বিদ্যালয় শিক্ষার্থীর সকল ক্লাস নিতে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। একটি ক্লাসে পড়া দিয়ে আবার অন্য আরেকটি ক্লাসে ঢুকতে হয়।
শিক্ষক সংকটে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.মোস্তফা আলম সরকার বলেন, দীর্ঘ ৫ বছর ধরে ভাটিয়ারী টিএসি উচ্চ বিদ্যালয়ে প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি। ফলে স্কুলে শিক্ষার গুনগতমান নষ্ট হচ্ছে। বিষয়টি মাসিক মিটিং এ আমি জানিয়েছি। এদিকে খালি পদে শিক্ষক নিয়োগ না হওয়ার জন্যে তিনি স্কুলের ম্যানেজিং কমিটির গাফিলতিকে দায়ী করেছেন।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...