বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মহড়া দিয়ে খুনের দৃশ্য দেখালো খুনিরা 

সীতাকুণ্ডে চাঞ্চল্যকর সিএনজি চালক একরাম হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

সিএনজি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার

সীতাকুণ্ডে চাঞ্চল্যকর সিএনজি চালক একরাম হোসেন হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে ২৫ জানুয়ারী (বুধবার) ৪ আসামি যথাক্রমে মোঃ জাহেদ হোসেন (২০),  নূর আহাম্মদ (৪০), মোঃ মোস্তাফিজুর রহমান সাকিব (২০), এবং মোঃ ইসমাইল হোসেন রানা (২৪) গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে একটি সিএনজি ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ৪ সেপ্টেম্বর রাতে সীতাকুণ্ড পৌরসদরের ফায়ার সার্ভিসের সামনে রাস্তার পশ্চিম পার্শ্বে দাবীকৃত ৫ হাজার টাকা চাঁদা না দেওয়ায় আসামীরা সিএনজি চালক একরাম হোসেন (২০) কে হত্যা করে।
ঘটনার পর নিহত একরাম হোসেন ভাই নুরুল হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় এজাহার দায়ের করে। এরপর হত্যা মামলাটি থানা পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্তে নামে পিবিআই চট্টগ্রাম জেলার এসআই মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্ব একটি টিম। বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৪ আসামীকে গ্রেফতার করে গত বৃহস্পতিবার আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খান আসামী সাকিব ও রানাকে ৩ দিন এবং নুর আহাম্মদ ও জাহেদ হোসেনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামীগণ ঘটনার স্বীকারোক্তি জবানবন্ধী দেয়। আসামিদের মধ্যে  মোঃ জাহেদ, সাকিব, এবং মোঃ রানা (২৪) তিনজনই সিএনজি চালক আর নুর আহম্মদ সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক।
শনিবার(২৮জানুয়ারি) সকালে ৪ আসামিকে নিয়ে পিআইবি টিম ঘটনাস্থল সীতাকুণ্ডের ফায়ার সার্ভিসের সামনে মহাসড়কের পশ্চিম পার্শ্বে  সেই দিনের খুনের বর্ণনামতে মহড়া দেয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি পুকুর থেকে উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, তদন্ত তদারককারী কর্মকর্তা নাজমুল হাসানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃংখলা বাহিনী। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন বলেন, মামলাটি অধিকতর গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৪  আসামীকে গ্রেফতার করা। তাদের স্বীকারোক্তি মতে ঘটনাস্থলে গিয়ে খুনের মহড়া করে দেখানো হয় এবং তাদের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি পুকুর থেকে উদ্ধার করা হয়।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...