বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

ভোজ্য তেলের উপাদান সরিষার আবাদ বাড়ছে

হাটহাজারীতে ৪৪২ হেক্টর জমিতে হলুদে ছেয়েছে মাঠ

- Advertisement -
Single page 1st Paragraph

হলুদে ছেয়েছে হাটহাজারী উপজেলা। মাঠে মাঠে সরিষা ফুলের হলুদাভা সকলেরই নজর কাড়ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে হাটহাজারী উপজেলায় ৪৪২ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ৮ গুণ বেশি। গত বছর একই সময়ে সরিষা আবাদ হয়েছিলো ৫৫ হেক্টর।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আল মামুন শিকদারের সাথে কথা বলে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির নির্দেশনা বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস, হাটহাজারী সদা সচেষ্ট থেকে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে গিয়েছে। তিনি উল্লেখ করেন, উপজেলা প্রশাসন, হাটহাজারী এর সহযোগিতায় কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করা হয়েছে, পাশাপাশি প্রণোদনা কর্মসূচী ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও সরিষার আবাদ বৃদ্ধিতে কৃষকদের কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। তিনি জানান, এ কর্মযজ্ঞ বাস্তবায়নে মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি অফিসারবৃন্দ নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি বলেন, সরিষার আবাদ বৃদ্ধির ফলে উপজেলায় রবি মৌসুমে পতিত থাকা জমি যেমন চাষাবাদের আওতায় এসেছে, একইসাথে সরিষার আবাদ বৃদ্ধি অন্যান্য রবি ফসলের ফলন বৃদ্ধিতেও সহায়তা করছে।
ভোজ্যতেলের ক্রমবর্ধমান মূল্যে যখন ভোক্তা দিশেহারা, তখন দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে হাটহাজারী উপজেলা বিশেষ অবদান রাখবে৷ সরিষার এ উৎপাদন ভোজ্য তেলের আমদানি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...