বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের কম্বল পেলেন ২শতাধিক শীতার্ত পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে সেবামূলক সামাজিক সংগঠন একুশের আলো ফাউন্ডেশনের কম্বল পেলেন ২ শতাধিক শীতার্ত পরিবার।
২৭ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৪টায় রাউজান উপজেলার পশ্চিম গহিরা ইউনুস সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একুশের আলো ফাউন্ডেশনের সভাপতি কনক বড়ুয়ার সভপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠন মোহাম্মদ তাজুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আশীষ গৌরিচরণ, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা রন বড়ুয়া, যুবলীগ নেতা ইমরান হোসেন সুমন, সংগঠনের অর্থ সম্পাদক অমিত বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ বড়ুয়া, সহ অর্থ সম্পাদক অপূর্ব বড়ুয়া, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য সুজন বড়ুয়া,নিবিড় গৌরিচরণ প্রমুখ। সভাশেষ উপস্থিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়নের সামাজিক সংগঠন প্রতিনিধির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর দিকনির্দেশনা ও পরামর্শে সুইজারল্যান্ড প্রবাসী মানবাধিকার কর্মী সসীম গৌরিচরণ কর্তৃক ২০১৮ সালে ‘মানবতার কল্যাণে মানবতার আলো’ স্লোগানকে সামনে রেখে ‘একুশের আলো ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন হতে ফাউন্ডেশনটি পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষা সমাগ্রী, শিক্ষা ভাতা, কন্যাদায়গ্রস্ত পরিবারকে বিবাহ অনুদান, দুস্থ রোগীকে চিকিৎসা ভাতা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনাকলীন গ্রামে গ্রামে খাদ্য সহায়তা প্রদান করে আসছেন।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...