মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

হালদার পাড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হালদা নদী পাড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বসত ঘর ভস্মীভূত হয়েছে।
২৬ শে জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে রাউজান উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়া গ্রামের জাহাঙ্গীর মেম্বারের পুরাতন বাড়িতে এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাগরিবের নামাজের পর আগুন লাগলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ফায়ার সার্ভিসকে সংবাদ দেই। ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা আগুন নিভাতে যার যা আছে তা নিয়ে (বলতি, কলসি) ঝাপিয়ে পড়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে।পরে কালুরঘাট ফায়ার সার্ভিস এসে রাত সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে এলাকার মৃত জহিরের চার ছেলে আব্দুল শুক্কুর, মো. আমিন, ওমর ফারুক, মো. বাচা ও মৃত মো. সিরাজের ছেলে বাহাদুরের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের আসবাবপত্র, জমির দলিল, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ভস্মীভূত হয়ে যায়।
পার্শ্ববর্তী ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউছার আলম বলেন, বাহাদুরের রান্না ঘরের উনুন হতে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পরনের কাপড় ছাড়া কোন কিছুই বের করা সম্ভব হয় নি। হালদা নদী পাড়ে হওয়ায় পানির সমস্যা হয় নি। তাই ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে করে ৩০টি বসত ঘর আগুনের ভয়াবহতা হতে রক্ষা পায়।
কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে একই সারিতে সেমি পাকা পাঁচ পরিবারের বসত ঘর পুড়ে যায়। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয় নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে আমাদের রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ হতে নগদ অর্থ, চাল ও শীতবস্ত্র প্রদান করা হবে। পরবর্তীতে সরকারের পক্ষ হতে অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...