শনিবার, ১১ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে দুই কিশোরীকে হত্যা দায়ে যুবকের মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে দুই কিশোরীকে হত্যার অপরাধে আবুল হোসেন (৩৩) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলীম উল্ল্যাহ তাঁর উপস্থিতিতে এই রায় দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে আবু সাঈদ জানান, আবুল হোসেন সীতাকুণ্ড উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে। ২০১৮ সালের ১৮ মে উপজেলার জঙ্গল মহাদেবপুর ত্রিপুরাপাড়ায় কিশোরী সকলতি ত্রিপুরা (১৭) ও সবিরানী ত্রিপুরাকে (১৬) হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আদালত আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ওমর হায়াত মানিককে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, আবুল হোসেন বিভিন্ন সময় ত্রিপুরাপল্লিতে গিয়ে সুকলতি ত্রিপুরাকে উত্ত্যক্ত করতেন। ওই ঘটনায় স্থানীয়ভাবে সালিস ডেকে আবুল হোসেনকে ভর্ৎসনা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে ত্রিপুরাপল্লিতে গিয়ে তিনি সুকলতিকে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় পাশের বাড়ির সবিরানী ত্রিপুরা ঘটনাটি দেখে ফেলায় তাঁকেও হত্যা করা হয়। পরে তাঁদের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা সাজানো হয়।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...