রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

১১ বছর আত্মগোপনে থেকে খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তৌহিদ

- Advertisement -
Single page 1st Paragraph

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)দীর্ঘ ১১ বছর ধরেে আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর রহমান তৌহিদকে গ্রেপ্তার করেছে ।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য জানান।

ফজলুল হক বলেন, শনিবার (২১ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তৌহিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানা আছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন তৌহিদ। বিগত দিনগুলোতে বিভিন্ন উপায়ে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

র‌্যাব জানায়, তৌহিদ মাদ্রাসা ও স্কুল ছাত্রদের তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করেন। সে গণতন্ত্রকে ভাইরাস আখ্যা দিয়ে খিলাফত প্রতিষ্ঠার কাজ করতেন। তৌহিদ রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় ও চার্জশিটভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ পর্যায়ের নেতা।

র‌্যাব জানায়, তৌহিদ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে গত ১১ বছর ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুন্যাল কর্তৃক ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক জঙ্গি আসামি।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...