রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলে দাঙ্গা: সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দাঙ্গার দুই সপ্তাহ পরে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা সেনাপ্রধান জুলিও সিজার দা আররুদাকে বরখাস্ত করেছেন । চলতি মাসের শুরুর দিকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের দাঙ্গার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানকে বরখাস্ত করা হলো।

গত ৩০ ডিসেম্বর থেকে আরুদা সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। রোববার বার্তাসংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা ন্যাশনাল কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ এবং ব্রাসিলিয়াতে সুপ্রিম কোর্টে হামলা চালানোর কয়েক সপ্তাহ পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দাঙ্গাকারীরা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে বলসোনারোর পরাজয়কে বাতিল করতে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল।

দাঙ্গার পরপরই লুলা বলেন, এই বিক্ষোভে ‘সশস্ত্র বাহিনীর’ সদস্যরা জড়িত থাকার সন্দেহ করছেন তিনি।

সম্প্রতি বামপন্থী এই ব্রাজিলিয়ান নেতা বলেছেন, তার সরকার কট্টর বলসোনারোর অনুগতদের নিরাপত্তা বাহিনী থেকে সরিয়ে দেবেন। বিক্ষোভের পরই তিনি তার নিরাপত্তা পরিষদ থেকে কয়েক ডজন সৈন্যকে সরিয়ে দেন। এ ঘটনায় প্রায় দুই হাজার মানুষকে আটকের কথা জানিয়েছিল ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ, তাদের মধ্যে এক হাজার ২০০ এখনও ছাড়া পায়নি।

এছাড়া বিক্ষোভে বলসোনারোর উষ্কানি থাকার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশনা প্রদান করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বলসোনারো একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন সশস্ত্র বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন।

গত বছরের অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ও উগ্র-ডানপন্থী নেতা হিসেবে পরিচিত জইর বলসোনারোকে পরাজিত করেন সাবেক ট্রেড ইউনিয়ন নেতা লুলা দ্য সিলভা। এরপর চলতি বছরের ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...