মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

১৩০ বছর ধরে রসের সিন্নি রান্না করে বিতরণ করা হয় সীতাকুণ্ডের একটি গ্রামে

- Advertisement -
Single page 1st Paragraph

গ্রামের গাছিরা একটি দিন কেউ রস বিক্রি করে না। ঔই দিন ভোর থেকে গাছিরা শত শত কেজি রস নিয়ে রাখেন এক জায়গায়। সেই রস দিয়ে রান্না হয় রসের সিন্নি। আর সেই সিন্নি খাওয়ানো হয় গ্রামের হাজারো মানুষকে। এভাবেই ধারাবাহিকভাবে চলে আসছে প্রায় একশত ৩০ বছর ধরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের উত্তর ভাটেরখীল গ্রামে।

ওই গ্রামের বেশ কয়েকজন বয়োবৃদ্ধ মানুষের সাথে কথা বলে জানা যায়, প্রায় ১৩০ বছরেরও আগে কলেরা রোগে আক্রান্ত হয়ে যখন গ্রামের অনেক মানুষ মারা যাচ্ছিল তখন কেউ একজন স্বপ্ন দেখেন যে, ওই এলাকার এক কবরস্তানের পাশে সিন্নি রান্না করে সবাইকে খাওয়ালে এই মহামারী থেকে রক্ষা পাওয়া যাবে। তবে এই সিন্নি আল্লাহর ওয়াস্তে দিতে হবে এবং স্বেচ্ছায় সিন্নি রান্নার কাজে সবাই সহযোগিতা করবেন। কারো থেকে জোরপূর্বক কোন টাকা পয়সা নেওয়া যাবে না। সেই থেকে শুরু। সিন্নি রান্নার আগে মসজিদে ধারাবাহিকভাবে খতম পড়ানো হয়। স্বেচ্ছায় গ্রামের মানুষরা সিন্নি রান্নার কাজে সহযোগিতা করেন।

গ্রামের তিন থেকে চার হাজার মানুষ ছোট, বড়, আবাল বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ সিন্নি খেতে আসেন। গ্রামের ৮৯ বছরের বৃদ্ধ আজমত উল্লাহ বলেন, বহু বছর ধরে এই রেওয়াজ চলে আসছে, যুগ যুগ ধরে চলবে এটা। আবদুর করিম(৬৫) বলেন, আমি আমার জ্ঞান হওয়ার পর দেখে আসছি আমাদের গ্রামে এ আয়োজন। শুনেছি আমার বাপ দাদারাও গ্রামে একদিন সিন্নি রান্না করে পুরো গ্রামের মানুষদের খাওয়াতেন। এটার নাম ছিল ডেক রান্না।

গ্রামের সর্দার মোঃ ইউছুফ বলেন, এখানে একটা বট গাছ আছে পুরানো, মুলত এ বট গাছকে ঘিরে আজ থেকে ১৩০/ ১৪০ বছর আগে স্বপ্ন দেখে গাছের নিচে সিন্নি রান্না করে খাওযানো হতো। তখন প্রায়ই গ্রামে কলেরা রোগ আসতো। তেমন ডাক্তার ছিলনা। নিয়ত করে সিন্নি খেলে রোগ ভালো হতো। সেই সময়ে বট গাছের ডেট বলা হতো। যুগ যুগ ধরে একই নিয়মে এই আয়োজনটা গ্রামের মানুষ পালন করে আসছে। মোঃ এচাক মিয়া(৭০) বলেন, আমি আমার বাপ দাদাকেও দেখেছি সিন্নি রান্না করে খাওয়ানোর, তবে এই আয়োজন কখন থেকে শুরু তার সঠিক হিসাব কারো মনে নেই। কেউ বলেন ১৩০ বছর কেউ বলেন ১৫০ বছরেরও বেশী। আমরাও একদিন চলে যাবো আমাদের গ্রামের এই রেওযাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে।

এই বিভাগের সব খবর

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে শৃঙ্খলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ জাতীয়...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার পরিকল্পনার অংশ হিসেবেই এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আনা...

সর্বশেষ

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার...

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে নারী আটক

শিশুদের পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের অভিযোগে...

মৌসুমী হিজড়া হত্যার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

সিসিটিভির ফুটেজের সূত্র ধরে নগরের খুলশী থানার হিজড়া গুরুমা...

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

জেলার বিলাইছড়ি উপজেলায় আজ সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসে...