রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে এক ইঞ্চি জমিও অনাবাদী ফেলে রাখা যাবে না :ফজলে করিম চৌধুরী এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানে এক ইঞ্চি জমিও অনাবাদী ফেলে রাখা যাবে না। যে জমিতে যে ফসল ফলানোর উপযোগী তা ফলাতে হবে। কৃষি জমি ভরাট, উপরি ভাগের মাটি কাটা, খনন করা, স্থাপনা নির্মাণ করা যাবে না। কোন ভাবেই কৃষি জমি নষ্ট করা যাবে না। কেউ কৃষি জমি নষ্ট করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২১ জানুয়ারি (শনিবার) সকালে রাউজান উপজেলা কৃষক লীগের আয়োজনে কৃষক সামগ্রী বিতরণ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত কৃষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের বাঁচিয়ে রাখতে সার,বীজসহ নানান কৃষি উপকরণে সরকার ভূর্তুকি দিচ্ছেন। সরকারের পাশাপাশি আমরাও রাউজানের কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজসহ নানান উপকরণ বিতরণ করছি। রাউজানে কৃষির উন্নয়নে কৃষকদের যা উপকরণ প্রয়োজন তার সবটুকু আমরা দেব।

রাউজান উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলীর সভাপতিত্বে ও পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিদুয়ানুল ইসলাম কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, এড.সমীর দাশগুপ্ত, এড.দীলীপ কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ কামাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ক্রীড়া সংগঠক সুমন দে, জিয়াউল হক চৌধুরী সুমন প্রমুখ। সভা শেষে কৃষক লীগের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এরপর পাঁচ শতাধিক কৃষকদের মাঝে কোদাল বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...