সোমবার, ২৭ জুলাই ২০২৬

চিটাগাং চেম্বারের তিন দিনব্যাপী আইটি মেলা ২১ জানুয়ারি শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ৪র্থ চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৩ আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলা চেম্বার ভবনস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

২১ জানুয়ারি সকাল ১১টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন।

আজ চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক কে এম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মো. ইফতেখার ফয়সাল, সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল-এর সহ-সভাপতি তামিম ওয়াহিদ আল-হেলাল ও মহাসচিব মো. সাইফুল ইসলাম মাহিনসহ স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় দেশি-বিদেশি মোট ৩৭টি প্রতিষ্ঠান ৫৭টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতের কয়েকটি প্রতিষ্ঠান। মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে এফ-ফাইভ। গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে বেনকিউ। সিলভার স্পন্সর হিসেবে থাকবে এ্যারোডেক, ভেলোসিটি এবং সফোজ। টেকনোলজি পার্টনার হিসেবে থাকছে লিংথ থ্রি। মেলা প্রাঙ্গণে তারা ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা করবে। প্রণোদনামূলক কর্মকাণ্ডের জন্য ডি-ইঞ্জিনিয়ার্স ও স্টার্ট-আপ চট্টগ্রামকে বিনামূল্যে একটি করে স্টল বিশেষভাবে বরাদ্দ দেয়া হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি প্রতিবারের মত এবারও মেলাকে কেন্দ্র করে প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন সেমিনার আয়োজন করা হয়েছে। ২১ জানুয়ারি বিকেলে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির সাথে গোলটেবিল আলোচনা এবং সন্ধ্যায় প্ল্যাটিনাম স্পন্সর এফ-ফাইভ-এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হবে। মেলার ২য় দিন ২২ জানুয়ারি আরো একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি নেপালসহ আরো একটি দেশের রাষ্ট্রদূতের চিটাগাং চেম্বার সফরের কথা রয়েছে। আশাকরি, চিটাগাং চেম্বার সফরকালে তারা এই মেলা পরিদর্শন করবেন। দর্শনার্থী আকর্ষণের জন্য মেলার প্রচারণার পাশাপাশি অনলাইনভিত্তিক প্রমোশন করা হয়েছে।
মেলায় দর্শনার্থীদের প্রবেশ ফ্রি।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...