রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বিডিজবস মেলায় চাকরি পাচ্ছেন আড়াই হাজার প্রার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

৩৫ হাজার আবেদনকারীর সিভি থেকে বাছাই করে আড়াই হাজার জনের চাকরি হচ্ছে চট্টগ্রামের বিডিজবস চাকরি মেলায়। আজ বৃহস্পতিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই চাকরি মেলা।
মেলায় টেকনিক্যাল ও সাধারণ গ্র্যাজুয়েটরা চাকরির আবেদন করেন। সংগৃহীত আবেদন থেকে চাকরিদাতা দেশের শীর্ষ ৭০টি প্রতিষ্ঠান তাদের কাক্সিক্ষত কর্মী বেছে নিচ্ছে বলে জানান বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুর।
তিনি বলেন, অভাবনীয় সাড়া পেয়েছি মেলায়। এবারই প্রথম স্পটে অনলাইনে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নিয়োগদাতারা সরাসরি মেলার মধ্যেই পরীক্ষা নিয়ে তাৎক্ষণিক রেজাল্ট জানিয়ে দিতে পেরেছেন। এটা একটা বাড়তি সুযোগ যোগ হলো মেলায়।
বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী বলেন, এর আগে কারিগরি চাকরি মেলা ও সাধারণ গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার ফেয়ার আলাদাভাবে আয়োজন করা হতো। এবারই প্রথম একসঙ্গে দুটি মেলার আয়োজন করা হয়েছে। আমরা চাকরিদাতা এবং চট্টগ্রামের স্থানীয় কারিগরি চাকরি প্রার্থী ও সাধারণ গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীদের মধ্যে মেল-বন্ধন তৈরি করতে পেরেছি।
এদিকে, সকাল ৮টা থেকে হাজার হাজার চাকরিপ্রার্থী জিইসি কনভেনশন সেন্টারের সামনে ভিড় করতে থাকে। সকাল ৯টায় মেলা শুরু হওয়ার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে ৩৫ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...