শনিবার, ১১ জুলাই ২০২৬

বিএনপির কর্মসূচিতে রাজপথে চট্টগ্রামের যুবলীগ নেতা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ও জনগণের জান মাল নিরাপত্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। এসময় নগরের নিউমার্কেট মোড় থেকে গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করেন নেতারা। সোমবার বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগর যুবলীগ সংগঠক ইয়াসির আরাফাতের নেতৃত্বে নগরের নিউমার্কেট চত্বর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দারুল ফজল দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগ সংগঠক ইয়াসির আরাফাত বলেন, ‘বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু বিক্ষোভ মিছিলের নামে জনগণের জানমাল নিরাপত্তা এবং ভাঙচুর জ্বালাও পোড়াও করে মানুষের ক্ষয়ক্ষতি করলে তা রাজপথে বিএনপিকে জবাব দিবে আওয়ামী যুবলীগ। জনগণের জানমাল নিরাপত্তায় যুবলীগের সকল নেতাকর্মী অতন্দ্র প্রহরী ভুমিকায় রাজপথে অবস্থান করবে।’

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোস্তফা পলিন, শুভ দাশ, আহসান উল্লাহ, ছাত্রনেতা মো. সাদ্দাম হোসেন, ইরফান আলী ফাহিম, ইমদাদুর রহমান রিয়াদ, মোর্শেদ আলী, মো. ইব্রাহিম পলাশ, অজয় দাশ, মিঠু দাশ, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ হানিফ, আকবর আলী, ইন্দ্রজিৎভট্টাচার্য, শাহাদাত আহমেদ, শাহারিয়ার শুভ, ফয়সাল লিপু, মিনহাজ উদ্দিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...