বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রাউজানের এক কিডনি রোগীকে চিকিৎসা সহায়তা দিলেন জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে মোহাম্মদ ইমন নামের এক কিডনি রোগীকে আর্থিক সহায়তা দিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
১৬ জানুয়ারি (সোমবার) বিকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের ৫ নং ওয়ার্ডের মধ্যম পাড়ায় রোগীর বাড়িতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষ হতে এই অনুদান তুলে দেন রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রিদুয়ানুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান সোহেল সহ অন্যান্যরা।
উল্লেখ্য, রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের ৫ নং ওয়ার্ডের মধ্যম পাড়ার আব্দুল হক চৌধুরী বাড়ির মো. ইউনুসের পুত্র মোহাম্মদ ইমন দীর্ঘ তিন বছর ধরে কিডনিজনিত রোগে ভোগছিলেন।
প্রতিমাসে তার ৮ বার ডায়ালাইসিস করতে হয়। তার দিনমজুর বাবার পক্ষে তার এই ডায়ালাইসিস খরচ।মেটানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এমন একটা সংবাদ চট্টগ্রাম জেলা প্রশাসকের দৃষ্টিগোছর হলে তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। আর্থিক সহায়তা পেয়ে রোগীর মা লাকী আক্তার চট্টগ্রাম জেলা প্রশাসক ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রিদুয়ানুল ইসলাম জানান, মোহাম্মদ ইমন নামের কিডনিজনিত এক রোগীর ডায়ালাইসিসের খরচ বহন করতে কষ্ট হওয়ার খবর স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে জেনে নিশ্চিত করার পর জেলা প্রশাসক স্যার তৎক্ষনাৎ ডায়ালাইসিস খরচ বাবদ নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন। এই প্রেক্ষিতে রোগীর নিজ বাড়িতে গিয়ে আমরা স্যারের আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...