রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা

- Advertisement -
Single page 1st Paragraph

সোমবার ১৬, জানুয়ারি রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২১৫/৬-আরবি এর নিকট পৌরভবনের সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি – বিএসএফ সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে সমন্বয় সভা।বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আবদুল মালেক ও ভারতের পক্ষে ছিলেন বিএসএফ’র ডিআইজি শেখর গুপ্তা উদয়পুর সেক্টর। সমন্বয় সভায় নির্মাণাধীন রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় সম্পর্কে আলোচনা এবং যৌথভাবে পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে ডিআইজি বিএসএফ, উদয়পুর সেক্টর জানান এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন বিএসএফ’র উর্ধতন দপ্তরে প্রেরণ করা হবে এবং পরে বিজিবিকে অবগত করানো হবে। এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিষয়াবলীসহ উভয় পক্ষ দুই দেশের সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা আলোচনা ও যোগাযোগের মাধ্যমে সমাধান করার বিষয়ে একমত পোষণ করেন।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবির পক্ষে লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, অধিনায়ক, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০), লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম, এসি, অধিনায়ক, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি), লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি, অধিনায়ক, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি), মেজর রাশেদ মাহমুদ, অতিরিক্ত পরিচালক (অপারেশন), সেক্টর সদর দপ্তর, গুইমারা, ক্যাপ্টেন মো. আশিকুর রহমান, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এবং সহকারী পরিচালক রাজু আহমেদ, পিবিজিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এবং বিএসএফ এর পক্ষে ৯৬ বিএসএফ ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (টুআইসি) শ্রী রাজ পাল সিং, ডেপুটি কমান্ডার, উদয়পুর সেক্টর শ্রী অম্রিত কুমার, ডেপুটি কমান্ডার, উদয়পুর সেক্টর, শ্রী নিতিন রানা এবং এ্যাসিস্ট্যান্ট কমান্ডার, স্টাফ অফিসার, শ্রী প্রেমজিত। শেষে উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...