বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সন্দ্বীপে বিদ্যুতের মিটার সংযোগে অতিরিক্ত অর্থ আদায়

দুই বছরে নির্বাহী প্রকৌশলী ও আবাসিক প্রকৌশলীর ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ প্রতিক্ষার পর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ করা হলেও বিদ্যুতের মিটার সংযোগ পাওয়া যেন রীতিমত সোনার হরিন সন্দ্বীপের মানুষের কাছে। সন্দ্বীপে বিদ্যুতের মিটার সংযোগ দিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। মিটার সংযোগ দিতে গত দুই বছরে পিডিবি’র আবাসিক প্রকৌশলী ইব্রাহিম খলিল ও নির্বাহী প্রকৌশলী আব্দুল ফাত্তাহ মো. মুস্তাফিজুর রহমানের নামে অতিরিক্ত ৫ কোটি টাকা আদায় করা হয়েছে ।

চাহিদা মতে অতিরিক্ত টাকা না দিলে মিটার মিলছেনা এ উপজেলার গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগের কতিপয় কর্মকর্তা এবং কর্মচারীদের যোগসাজসে গ্রাহকদের কাছ থেকে এসব অতিরিক্ত অর্থ আদায় করছে একটি সিন্ডিকেট। প্রতিটি মিটার সংযোগে আবেদন ফি ও অন্যান্য খরচসহ সরকারী কোষাগারে ৭৬৮ টাকা জমা হলেও গ্রাহকদের কাছ থেকে মিটার প্রতি অতিরিক্ত ৩ হাজার টাকা আদায় করে। পোস্টপেইড মিটারে সর্বসাকুল্যে মিটারসহ ২০৬৮ টাকা হলেও নেয়া হতো ৬-৭ হাজার টাকা। প্রি – পেইড মিটারে সর্বসাকুল্যে মিটারসহ ৬৫৫৮ টাকা হলেও নেয়া হচ্ছে ১০ থেকে ১১ হাজার টাকা।

বিজয়ের মাসে সরকারের বিশেষ বরাদ্দে ৬০০ প্রি – পেইড মিটার আসলেও কোন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার পায়নি। এতে খরচ ৭৬৮ টাকা হলেও নির্বাহী প্রকৌশলী
আব্দুল ফাত্তাহ মো. মুস্তাফিজুর রহমান ৫ থেকে ৬ হাজার টাকা করে বিক্রি করেছেন। এসব সরকারি মিটার থেকেই শুধুই আত্নসাধ করেছেন প্রায় ২৪ লাখ টাকা। তাই সিন্ডিকেটের চাহিদামতে টাকা দিতে না পারলে মিটার পাচ্ছেনা স্থানীয় নিম্ম আয়ের বাসিন্দারা।

সংযোগ দেওয়ার ক্ষেত্রে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের বিষয়টি পিডিবি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাননি গ্রাহক ও সংযোগ প্রত্যাশীরা।

অভিযোগকারী সাদ্দাম হোসেন বলেন, অতিরিক্ত টাকা ছাড়া সন্দ্বীপে মিটার সংযোগ দেয়া হয় না। সন্দ্বীপের বিদ্যুৎ অফিসের অসাধু কর্মকর্তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের এমপি মহোদয়ের বদনাম হচ্ছে। আমরা চাই, অবিলম্বে অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।

এ বিষয়ে সন্দ্বীপ অধিকার আন্দোলন এর সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, প্রধানমন্ত্রীর অর্জনকে বিতর্কিত করতে একটি চক্র কাজ করছে। সন্দ্বীপে বিদ্যুতের এই অফিসারেরা তাদের উদারহণ। আমরা চাই ৫ কোটি টাকা আত্নসাধের দায়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল ফাত্তাহ মো. মুস্তাফিজুর রহমান ও আবাসিক প্রকৌশলী ইব্রাহিম খলিলকে চাকরি থেকে বহিষ্কার করে দুর্নীতির দায়ে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

নির্বাহী প্রকৌশলী আবদুল ফাত্তাহ মো.মোস্তাফিজুর রহমান প্রতিটি মিটার সংযোগ পেতে সরকারী ফি মাত্র ৭৬৮ টাকা স্বীকার করে বলেন, একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷

বিদ্যুৎ বিতরণ দক্ষিণ অঞ্চল প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, মিটার সংযোগে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ১৪৪ কোটি টাকা ব্যয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে সন্দ্বীপে বিদ্যুত সংযোগ দেয়া হয়। দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও এখনো এই দ্বীপ উপজেলাকে পুরোপুরি বিদ্যুত সংযোগের আওতায় আনা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...