শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

৩০ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজের ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। এবার বাড়তে পারে হজ প্যাকেজের মূল্য। এবছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায়-১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

বাংলাদেশ ও সৌদি আরবের সঙ্গে দ্বি-পাক্ষিক হজ চুক্তি নিয়ে রবিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের বাসভবনে সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এসব তথ্য জানান।

ফরিদুল হক বলেন, বিমানের (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) সঙ্গে আমাদের মিটিং আছে, সেই মিটিং আমরা করব। সৌদি আরবে আমরা যে কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে আসলাম তাদের সঙ্গে রেট নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আমরা একটা রেট বলেছি, তারা একটা রেট বলেছে, তাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন চলছে, ওরা যেটা চেয়েছে সেটা যাতে না হয়। যদি ৫ শতাংশও রেট কমে সেটা বাংলাদেশের জন্য উপকার। সেই রেটগুলো আমরা হয়তো ২০-২২ জানুয়ারির মধ্যে পেয়ে যাব।

সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজচুক্তি ২০২৩ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. মতিউল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাৎ হোসাইন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২২ জানুয়ারি বিমানের সঙ্গে আমাদের কথা হয়ে গেলে আশা করছি ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে আমরা হজ প্যাকেজ ঘোষণা করে দেব ইনশাআল্লাহ।

হজ প্যাকেজের মূল্য গত বছরের মতো রাখার চেষ্টা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তবে রিয়ালের মূল্য বাড়ায় খরচ কিছুটা বাড়তে পারে।

সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজচুক্তি-২০২৩ এর উল্লেখযোগ্য বিষয়গুলো সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন মন্ত্রী।

এর মধ্যে রয়েছে, সরকারি ব্যবস্থাপনায়-১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০% ও সৌদি এয়ারলাইন্স ৫০% হজযাত্রী পরিবহন করবে। এ বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেয়া হয়েছে অথ্যাৎ ৬৫ ঊর্ধ্ব হজযাত্রীগণ এ বছর হজে গমন করতে পারবেন।

গমনকারী সব হজযাত্রীর প্রি অ্যারাইভার ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা হবে। কোভিড পরিস্থিতির অবনতি ঘটলে হজযাত্রীর সংখ্যা হ্রাস বৃদ্ধির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

এ বছর বাংলাদেশি হজযাত্রীদের ৭০% অর্থাৎ ৮৯ হাজার ৩৮ জন হজযাত্রী জেদ্দা বিমান বন্দর হয়ে আগমন ও প্রস্থান করবেন এবং ৩০% অর্থাৎ ৩৮ হাজার ১৬০ জন হজযাত্রী মদীনা বিমানবন্দর হয়ে আগমন ও প্রস্থান করবেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...