শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে টাউন বাজারের শেড নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র সেলিম

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ টাউন বাজার এক সময়ে সন্দ্বীপে খুব সমৃদ্ধ বাজার হিসাবে পরিগণিত হতো। কিন্তু ২ বার নদী ভাঙ্গনের ফলে এই বাজারটি বর্তমানে পৌরসভা ৩ নং ওয়ার্ডের ১০ শয্যা হসপিটাল সংলগ্ন স্থানে পুনঃপ্রতিষ্ঠিত হয়।উক্ত বাজারটির অবকাঠামোও বার বার বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়ে একেবারে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। মাছ ও সব্জী বিক্রেতারা বর্ষাকাল আসলে হিমশিম খেতে হয় এ কর্দমাক্ত বাজারে। বাজার করতে আসা গ্রাহকরাও বিভিন্ন প্রকার কাঁদা মাটি, বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে বাজার করতে হয় বলে ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। তাই দুরবর্তী বিভিন্ন বাজারের উপর নির্ভর করতে শুরু করেছে তারা। এই দুরবস্থা প্রত্যক্ষ করে মেয়র মোক্তাদের মাওলা সেলিম পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৬ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছেন বাজার শেড পুনঃ নির্মানের। আর সেই নির্মান কাজের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি।

রবিবার(১৫ জানুয়ারী) সকালে এই বাজার শেড নির্মান কাজের উদ্বোধন কালে স্থানীয় কাউন্সিলর মহব্বত বাঙ্গালী, বাজারের ইজারাদার সাইফুল ইসলাম, পৌর ইন্জিনিয়ার মোর্শেদ,কাউন্সিলর মোঃ দিদার, মোক্তাদের মাওলা ফয়সাল ও পুরাতন সন্দ্বীপ টাউন বাজারের স্থায়ী বাসিন্ধা কাইছার চৌধুরী সহ এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র সেলিম বলেন এই বাজার শেড নির্মানের পর বাজারের বাউন্ডারী ওয়াল ও একটি আধুনিক টয়লেট স্থাপন করা হবে। এছাড়াও ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে বাজার মাঠ ও পর্যায়ক্রমে পাকা করন করা হবে। অন্যদিকে সন্দ্বীপ পৌরসভায় কয়েকটি উন্নত মানের বহুতল ভবন বিশিষ্ট কিচেন মার্কেট তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে সে বরাদ্ধগুলো মাননীয় সাংসদ মাহফুজুর রহমান মিতার একান্ত প্রচেষ্টায় সম্ভব হচ্ছে। পৌরসভার উন্নয়নে ওনার আন্তরিক সহযোগিতার জন্য আমরা পৌরসভা কর্তৃপক্ষ সহ পৌরবাসীরা ওনার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের যে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে উন্নয়ন সাধন করে যাচ্ছেন তার জন্য আমরা বার বার ওনাকে ক্ষমতায় বসাতে হবে এটাই হউক আমাদের সকলের অঙ্গীকার।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...