শনিবার, ১১ জুলাই ২০২৬

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের অভিষেক অনুষ্ঠানে বক্তারা

বঙ্গমাতা ছিলেন আমাদের অন্তহীন প্রেরণার উৎস

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের অভিষেক উপলক্ষে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা নারী, সাংস্কৃতিক অঙ্গণ, অটিজম সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহানগরের সভাপতি সৈয়দ আবদুর রহিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। বাংলা ঢোল, বাদবাজনা, বেলুন ও কবুতর উড়িয়ে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ শাহ্ আলম।

মহানগরের সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ. সালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল গণি, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সর্দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা মুকুল দাশ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সায়লা আক্তার, দপ্তর সম্পাদক আবু বক্কর।

স্বাগত বক্তব্য রাখেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, জসিম উদ্দিন চৌধুরী, আবু তাহের চৌধুরী, সনজিত আচার্য্য, আবছার উদ্দিন অলি, ইলিয়াস রিপন, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, নৃত্য শিল্পী শুভ্রা সেনগুপ্তা, শিল্পী কল্যাণী ঘোষ, শিল্পী শহিদ ফারুকী, অন্যন্যা সেন নিপা, সোমা মুৎসুদ্দী, শারমিন হোসেন, রোজী চৌধুরী, হাসনা জান্নাত মিকাত, শামীমা নুসরাত, নার্গিস সুলতানা ঝুমুর, রেশমী আক্তার, শুভাশীষ দাশগুপ্ত মুনমুন, ফোজিয়া রহমান, ইফতেখার আহমেদ রাজেশ, মৌ চৌধুরী, শিলা চৌধুরী, নুসরাত জেরিন, জুয়েল পাল প্রমুখ।

নৃত্য পরিবেশন করে কালারস একাডেমি। বক্তারা বলেন, বঙ্গমাতা ছিলেন আমাদের অন্তহীন প্রেরণার উৎস। এই মহীয়ষী নারীর অবদান জাতি আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দেশীয় সংস্কৃতি বিকাশে এবং সংস্কৃতি চর্চায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের অবদান অনস্বীকার্য। সাংস্কৃতিকবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি চর্চায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...