শনিবার, ১ আগস্ট ২০২৬

যাচাই বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কক্সবাজারের মাদক কারবারিদের নিয়ে সদ্য প্রকাশিত তালিকা যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য প্রকাশিত নতুন করে ২৫৫ জন ইয়াবা কারবারিদের তালিকা নিয়ে বেশ হইচই চলছে কক্সবাজারে। যেখানে উঠে আসে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিকসহ অনেকের নাম। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ তালিকা নিয়েই প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।

কক্সবাজারে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচিত এ তালিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তালিকা যাচাই-বাছাই করে ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা সব খবর নিয়েছি। খুন, ডাকাতি ও অপহরণের সুযোগ কাউকে দেওয়া হবে না। সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গা ক্যাম্পে খুন অপহরণসহ অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ হয়ে উঠা সীমান্তবর্তী জেলা কক্সবাজারেই অনুষ্ঠিত হয় সংসদীয় কমিটির ২৬ তম সভা। সভার আগে শনিবার টেকনাফের শাহপরীর দ্বীপ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে জায়গাটি মানবপাচার ও মাদকপাচারের হটস্পট হিসেবে পরিচিত এলাকা।

এ ছাড়াও সভার আগে বৃহস্পতিবার সংসদীয় কমিটির সদস্যরা আলোচিত ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন। যেখানে মাদকবিরোধী অভিযানে গিয়ে নিহত হন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। আর শুক্রবার কমিটির সদস্যরা পরিদর্শন করেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প।

রোববার সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদ।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...