বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রামগড়ে নতুন ইউএনও মমতা আফরিন

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে যোগদান করলেন মমতা আফরিন| তিনি ১১ জানুয়ারি বিকেলে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

বৃহস্পতিবার(১২ জানুয়ারি) তার প্রথম কর্মদিবস ছিলো। ইউএনও মমতা আফরিন ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এর একজন কর্মকর্তা। রামগড়ে যোগদানের পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সর্বশেষ তিনি কক্সবাজার জেলায় সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে কাজ করে যাব। রামগড় উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা সহ সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগীতা করতে আমার চেষ্টা থাকবে।

প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন এর কন্যা। তার স্বামী জহিরুল ইসলাম বাংলাদেশ বন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক হিসেবে কর্মরত। ইউএনও মমতা আফরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...