শনিবার, ১১ জুলাই ২০২৬

চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে বেলজিয়াম দূতাবাসের ফার্স্ট সেক্রেটারীর মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

দিল্লীস্থ বেলজিয়াম দূতাবাসের ফ্ল্যান্ডার্স ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড ফার্স্ট সেক্রেটারী ব্যাবেট ডেসফোসেজ  ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের সাথে বুধবার(১১ জানুয়ারি) দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত মতবিনিময় সভায় চেম্বার পরিচালকবৃন্দের মধ্যে অঞ্জন শেখর দাশ, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ বেলজিয়ামে বাংলাদেশী স্টুডেন্টদের জন্য ভিসা সহজতর করার অনুরোধ জানালে, বেলজিয়াম দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী ব্যাবেট ডেসফোসেজ’র মতে স্টুডেন্ট ভিসা প্রত্যাশীদের ইংরেজীতে দক্ষতা ও অন্যান্য যোগ্যতা থাকলে ভিসা প্রাপ্তিতে অসুবিধা হবে না। তিনি আরো বলেন-দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে মার্চ মাসে একটি বেলজিয়ামের ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবেন। তিনি বলেন-এসএমই খাতে বাংলাদেশে প্রচুর বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের জন্য ধাপগুলো হ্রাস ও সহজতর করা গেলে বিনিয়োগকারীরা আরো অধিক উৎসাহিত হবেন।

বেলজিয়াম দূতাবাসের ফার্স্ট সেক্রেটারীকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানিয়ে চেম্বার নেতৃবৃন্দ বলেন-বেলজিয়ামের সাথে ভারী শিল্প স্থাপন, শিক্ষা ও গবেষণা, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এজন্য বাংলাদেশে বেলজিয়ামের দূতাবাস চালু করার আহবান জানান। বেলজিয়ামের ব্যবসায়িক প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পর বাংলাদেশ থেকেও একটি ব্যবসায়িক প্রতিনিধিদল বেলজিয়াম সফরে আগ্রহ প্রকাশ করেন চেম্বার নেতৃবৃন্দ। মতবিনিময়কালে চিটাগাং চেম্বারের ইনিশিয়েটিভ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র পক্ষ থেকে চট্টগ্রামের অর্থনীতি ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার উপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক চিটাগাং চেম্বারের পক্ষ থেকে বেলজিয়াম দূতাবাসের ফার্স্ট সেক্রেটারীকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...