শনিবার, ১১ জুলাই ২০২৬

সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এলডিপির গণ-অবস্থান

- Advertisement -
Single page 1st Paragraph

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চট্টগ্রামের উদ্যোগে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে বুধবার (১১ জানুয়ারি )সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এলডিপির গণ-অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশী বাঁধা প্রয়োগ করে এলডিপি’র ব্যানার ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে উক্ত গণঅবস্থান কর্মসূচি পন্ড করে দেয়। পরবর্তীতে এলডিপির সকল নেতাকর্মীবৃন্দ মিছিল সহকারে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম চত্বরে গমন করে এবং ঐ স্থানে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।

উক্ত গণঅবস্থান কর্মসূচিতে এক প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এড. কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মোঃ নুরুল আলম তালুকদার।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস.এম. নিজাম উদ্দিন, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র যুগ্ম সম্পাদক এম আখতারুল আলম, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, মহানগর এলডিপির দপ্তর সম্পাদক এস.এম. আবু জাফর, দক্ষিণ জেলা এলডিপির প্রচার সম্পাদক মোঃ আনিছ, দক্ষিণ জেলা এলডিপির দপ্তর সম্পাদক মোঃ আইয়ুব, উত্তর জেলা এলডিপি নেতা আহমদ কবির, আবুল খায়ের, দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুব দলের আহ্বায়ক একরামুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, উত্তর জেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি মোঃ নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম ছায়েদুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম তালুকদার বলেন, পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে সভা সমাবেশে বাঁধা সৃষ্টি করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন দমানো যাবে না। এলডিপির শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচিতে বাঁধা দিয়ে ফ্যাসিষ্ট সরকারকে তুষ্ট করার যে নীতি স্থানীয় পুলিশ প্রশাসন গ্রহণ করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এই ধরণের বাঁধা বিঘ্ন তুচ্ছ করে গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জনগণের শাসন কায়েম করা হবে।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...