রবিবার, ২৮ জুন ২০২৬

হাটহাজারীতে পুকুর ভরাট, এক ব্যক্তিকে লক্ষ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে হাসানুজ্জামান (৫৫) নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, রোববার চিকনদন্ডী ইউনিয়নে পুরোনো একটি পুকুর ভরাটের বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পায় উপজেলা প্রশাসন। এ পরিপ্রেক্ষিতে আজ সোমবার পরিদর্শনে গিয়ে পুকুর ভরাট করার সত্যতা পায় ইউএনও শাহিদুল আলম। এ সময় পুকুরের এক চতুর্থাংশ ভরাট অবস্থায় পাওয়া যায়। পরে মালিকপক্ষের বেশ কয়েকজনের মধ্যে হাসানুজ্জামান (নগরীর আগ্রাবাদের বাসিন্দা) নামক একজনকে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করেন। সেসময় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করেন।

ইউএনও শাহিদুল আলম বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোন কাজের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েল কর্তন। উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...