শনিবার, ১১ জুলাই ২০২৬

করদাতাদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা ব্যর্থ হয়েছে : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরবাসীর গৃহকর নিয়ে যে অসন্তোষ ছিল তা গণশুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি করে সহনীয় পর্যায়ে কর মূল্যায়ান করায় স্বতঃস্ফূর্তভাবে করদাতারা আগ্রহ নিয়ে আপিল শুনানিতে অংশগ্রহণ করেছেন। একটি মহল করদাতাদের নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করলেও তাদের অপচেষ্টা ব্যর্থতায় পরিগণিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে টাইগারপাসস্থ নগর ভবনের মেয়র দপ্তরে নগর বাইশ মহল্লা সর্দার কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মেয়র বলেন, মানুষের ভোগান্তি লাঘবে কাজ করলে ভাল ফল পাওয়া যায়। যারা এখনো আপিল করেননি তারা আপিলে অংশ নিয়ে অসঙ্গতিপূর্ণ কর সহনীয় পর্যায়ে নির্ধারণে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, করদাতাদের ট্যাক্সের ওপর নির্ভর করে চট্টগ্রাম নগরীর উন্নয়ন এবং নগরবাসীর বিভিন্ন সেবাদান কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এ ক্ষেত্রে করদাতাদের করের বোঝা না চাপিয়ে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে নগর সর্দার কমিটি নেতৃবৃন্দকে জানান। তিনি গৃহকর নিয়ে করদাতার হয়রানি হলে সরাসরি মেয়রকে জানানোর জন্যও সর্দার কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন।

এ সময় নগর বাইশ মহল্লা সর্দার কমিটির সভাপতি মো. ইউসুফ সর্দার বলেন, গৃহকর নিয়ে মেয়রের উপস্থিতিতে যে গণশুনানি চলছে তাতে এলাকাবাসী খুবই খুশি। তিনি মেয়রের এই উদ্যোগকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অবহিত করে মহল্লাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি মহল্লাবাসীর প্রতি মেয়রের এই উদ্যেগে সাড়া দিয়ে বাকী করদাতাদের যারা এখনো আপিলে অংশগ্রহণ করেননি তাদের গণশুনানিতে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি মরহুম জননেতা জানে আলম দোভাষ চত্বরের সৌন্দর্য্যবর্ধন ও চৈতন্য গলি কবরস্থানের গেট নির্মানের উদ্যোগ গ্রহণ করায় মেয়রকে ধন্যবাদ জানান।

এ সময় মহল্লা সর্দার কমিটির সিনিয়র সহসভাপতি এসএম শওকত হোসেন, সহসভাপতি আলহাজ আলী বক্স, সুফী শেখ জাহেদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দীন আহমেদ, সমাজকল্যাণ সম্পদক জাহেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...