রবিবার, ২৮ জুন ২০২৬

‘গীতার জ্ঞান মানুষের মানবতা জাগরিত করে’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত বলেছেন, গীতার জ্ঞান মানুষের মানবতা জাগরিত করে মানুষকে সৎ পথে পরিচালিত করে। গীতার বৈশিষ্ট্য তার সার্বজনীনতায়।
তিনি আরো বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা তথা চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা ইতোমধ্যে চট্টগ্রামের জেলা ও মহানগরের অংশগ্রহণেচ্ছু গীতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জুগিয়েছে।
বোয়ালখালী উপজেলাধীন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ বোয়ালখালী উপজেলার আহবায়ক অপু কুমার বৈদ্যের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপ্লব দাশ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ উদ্বোধক এবং চট্টগ্রাম জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন ডা. বিধান মিত্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-বোয়ালখালী উপজেলার সাবেক সভাপতি প্রকৌশলী সুব্রত বিশ্বাস সিকিম, সাবেক সভাপতি অজিত বিশ্বাস, সাবেক সদস্য সচিব অমিত লালা, সভাপতি রাজীব চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক বিশু রাম বসু সাটু, গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ চট্টগ্রাম জেলার সদস্য রণজিৎ দাশ বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ বোয়ালখালী উপজেলার সমন্বয়ক উজ্জ্বল শুক্ল দাশ।
প্রতিযোগিতার মূল্যায়ন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব জহুরুল ইসলাম জহুর।
এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সভাপতি কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ উদ্বোধক, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী প্রধান বক্তা এবং গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ চট্টগ্রাম জেলার সদস্য সচিব অধ্যাপক শিপুল দে, যুগ্ম-আহবায়ক অরূপ কুমার নাথ, সদস্য মাস্টার অজিত কুমার শীল, সদস্য বিশিষ্ট কলামিস্ট শিক্ষক উত্তম চক্রবর্ত্তী, সদস্য রূপন মহাজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলার সভাপতি শিক্ষক রূপক শীল ও সাধারণ সম্পাদক রাজীব দাশগুপ্ত ছোটন, শাকপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনার্দ্দন চৌধুরী রঘু, পোপাদিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুবেল দাশ, মহিলা ইউপি সদস্য রমা ঘোষ, ইউপি সদস্য পংকজ চন্দ, ইউপি সদস্য জুয়েল চৌধুরী, ইউপি সদস্য কুমকুম দাশ বিশেষ অতিথি ছিলেন।
প্রতিযোগিতার বিচারকার্যে অংশ নেন গীতা প্রশিক্ষক অংকুশ দে, শিক্ষক সুশান্ত দাশ, রাজ মহাজন, দেবী রুদ্র, ওসমিতা দে। সংগীত পরিবেশনায় ছিলেন রূপা রায় চৌধুরী ও প্রিয়ন্তি দাশ। নৃত্যে অংশ নেন অলকা মজুমদার ও তাঁর দল।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন :
ক বিভাগ : ১ম স্থান – দীপ চৌধুরী (মধ্যম শাকপুরা সবুজ সংঘ গীতা শিক্ষালয়), ২য় স্থান – প্রিয়াম নাগ (মধ্যম শাকপুরা সবুজ সংঘ গীতা শিক্ষালয়), ৩য় স্থান : শ্রেয়া দাশ অন্তিকা (মধ্যম শাকপুরা সবুজ সংঘ গীতা শিক্ষালয়), ৪র্থ স্থান : নন্দিতা সেন (সূর্য তরুন সংঘ) ও ৫ম স্থান : সঞ্চারী দাশ (পশ্চিম কধুরখীল গীতা শিক্ষালয়)।
খ বিভাগ : ১ম স্থান – সৃজন চৌধুরী (শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির গীতা সংঘ), ২য় স্থান – দেবস্পিতা দাশ (পশ্চিম কধুরখীল গীতা শিক্ষালয়), ৩য় স্থান : রাজ বিশ্বাস (শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির গীতা সংঘ), ৪র্থ স্থান : আদিত্য চৌধুরী (শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা মন্দির ও গীতা শিক্ষালয়) ও ৫ম স্থান : শ্রাবনী দে (শ্রীশ্রী জ্বালাকুমারী গীতা অনুশীলন কেন্দ্র)।
গ বিভাগ : ১ম স্থান : প্রান্তি চৌধুরী (সূর্য তরুন গীতা সংঘ), ২য় স্থান : পূজা বিশ্বাস (সবুজ সংঘ গীতা শিক্ষালয়), ৩য় স্থান : তৃষ্ণা নাথ ( পোপাদিয়া নাথপাড়া সার্বজনীন দুর্গাবাড়ি গীতা শিক্ষালয়), ৪র্থ স্থান : অর্পা দেওয়ানজী (উত্তর ভূর্ষি শ্রীশ্রী হরিমন্দির গীতা শিক্ষালয়) ও ৫ম স্থান : পায়েল দাশ (বিদগ্রাম শ্রীশ্রী ত্রিপুরেশ্বরী গীতা শিক্ষালয়)। বিজয়ীরা স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...