শনিবার, ১১ জুলাই ২০২৬

বিশ্বের তিনটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জনে চবি শিক্ষক ড. শাহাদাত হোসেন

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের তিনটি মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন।
স্কলারশিপগুলো হলো ব্রিটিশ সরকারের কমনওয়েলথ, ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমুস মুন্ডুস এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট।

শাহাদাত হোসেন ২০০৯ সালে কমনওয়েলথ স্কলারশিপ অর্জন করেন। পরে ২০১১ ও ২০১৩ সালে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ অর্জন করেন। সবশেষ ২০২২ সালে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ফুলব্রাইট স্কলারশিপ অর্জন করেন। তা ছাড়া যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং ডেটাবেইস অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ ও প্রভাবশালী বিজ্ঞানীদের তালিকায়ও তিনি গত বছর স্থান পেয়েছেন।

এর আগে তিনি এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১-এ প্রকাশিত বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন। ড. শাহাদাত হোসেনের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত দুই শতাধিক গবেষণা প্রবন্ধ রয়েছে। অসংখ্য জনপ্রিয় বইয়ের মুখবন্ধও লিখেছেন তিনি। তা ছাড়া ইউরোপের বিভিন্ন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি শিক্ষক হিসেবে বর্তমানে অধ্যাপনা করছেন।

ফুলব্রাইট স্কলার হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ইউনিভার্সিটি অব টেক্সাসে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করবেন। তাঁর এই অনন্য অর্জনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইউজিসি আয়োজিত মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতার চেয়ার হিসেবেও সাম্প্রতিক সময়ে তিনি দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...