বুধবার(৪জানুয়ারি) জেমিসন মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট কর্তৃক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
এটিএম পেয়ারুল ইসলাম বক্তব্যে বলেন, আপনারা অনেক শ্রম দিয়ে এ হাসপাতালের সেবা দিয়ে যাচ্ছেন, আপনাদের যেকোন সমস্যা ও অসুবিধা আমাকে জানাবেন। আমার সহযোগিতার দুয়ার সব সময় খোলা থাকবে। উল্লেখ্য হাসপাতালের অর্ধশতাধিক আয়া ও পরিচ্ছন্ন কর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট সেক্রেটারী মোঃ আসলাম কান, শাহাদাত হোসেন রোমেল, মোঃ মোস্তাফিজুর রহমান, আব্দুল মান্নান, আমরাফ উদ্দৌলা সুজন, রফিকুর কাদের, যুব সদস্য মাহীর, রক্তিম, ফারদীন তাজু ও প্রমুখ।

