শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্বগ্রহণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন ও বিদায়ী কমিটির যৌথ সভায় নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন মো.রেজা, বিদায়ী সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহসভাপতি ও বিদায়ী কার্যকরী সদস্য মনজুর কাদের মনজু, যুগ্মসম্পাদক ও বিদায়ী কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, বিদায়ী যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল, বিদায়ী ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, বিদায়ী গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, বিদায়ী সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক এবং নবনির্বাচিত কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক ও মনজুরুল আলম মনজু।

সভায় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের পাশাপাশি প্রেসক্লাবের বিদায়ী ও নতুন নেতারা ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম পরিচালনায় সবারস হযোগিতা প্রত্যাশা করেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...