শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে কয়লা মজুদ করায় জরিমানা-কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে ১১ হাজার মেট্রিক টন কয়লা মজুদ করায় ডিপো ইনচার্জ মো. আল আমিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

জেলা প্রশাসন জানায়, পুরাতন ব্রিজ ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কয়লা মজুদ করে ব্যবসা পরিচালনা করছিল সাহারা এন্টারপ্রাইজ। এতে করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে আসছিল। মঙ্গলবার বিকেলে সেখানে অভিযানে নামে জেলা প্রশাসন। এসময় হাতেনাতে কয়লা ডিপোর ইনচার্জ আল আমিনকে আটক করা হয়। তাকে জরিমানার পাশাপাশি এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে এসব কয়লা সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নদীর তীরে অবৈধভাবে কয়লা মজুদ করে পরিবেশের ক্ষতি করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া কয়লা একটি দাহ্য পদার্থ। সে কারণে নিজ থেকেই এতে আগুন ধরে যেতে পারে। তাছাড়া শীতকালে শুষ্ক আবহাওয়ায় এবং সরাসরি সূর্যের আলোতে থাকায় কয়লাগুলোতে আগুনের সূত্রপাত হতে পারে। এতে করে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। এরকম অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...