শনিবার, ১১ জুলাই ২০২৬

চমেকের গাইনি ওয়ার্ড থেকে আরও ৬ দালাল গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে আরও ৬ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন মো. নূর হোসেন (৩৮), মো. মহসিন সরকার (২৩), মো. শফিউল বশর (১৯), ইরফানুল আলম তুষায় (২৪), জয় ধর (২৪) ও ইমন সরকার (২৪)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, রবিবার সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ৬ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সাপেক্ষে তাদের আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালে দালালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

চমকে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমছে না। বারবার পুলিশি অভিযান ও গ্রেপ্তার হওয়ার পরও দালালদের তৎপরতা অব্যাহত রয়েছে। পুলিশ অভিযোগ দাখিল করে আদালতে পাঠায় দালালদের। জরিমানা দিয়ে জামিন পাওয়ার পর আবারও হাসপাতালে এসে নানা অপকর্মে সক্রিয় হন তারা।

এই বিভাগের সব খবর

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ১৫নং ছনহরা ইউনিয়ন বিএনপি'র...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

সর্বশেষ

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...