শনিবার, ১১ জুলাই ২০২৬

রিডার্স স্কুল এন্ড কলেজে হয়ে গেল বই উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রিডার্স স্কুল এন্ড কলেজের অক্সিজেন,কাতালগঞ্জ ও চান্দগাঁও ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হলো নতুন বৎসরের শিক্ষার্থীদের জন্য বই উৎসব l সরকারি বই বিনামূল্যে বিতরণের এই উৎসবে শিক্ষার্থীদের মধ্যে ছিল বাঁধভাঙা আনন্দ আর উচ্ছ্বাস l বই বিতরণ উৎসবকে আরো গতিশীল করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছিল নানা আয়োজন l

রবিবার(১জানুয়ারি) উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলু l বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির,লায়ন শফিকুর রহমান,আব্দুল্লাহ ওমর ফারুক ,জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ l উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সরকারি বই বিতরণ করেন l পর্যায়ক্রমে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বই বিতরণ করা হয় l বই উৎসবের এই দিনে দিনব্যাপী ক্যাম্পাসগুলোতে চলে ভর্তি ও পুনঃভর্তি কার্যক্রম l
বইউৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ,প্রতিবছরের ন্যায় এবারো আয়োজিত হলো বছরের প্রথমদিনের এই উৎসব l অত্র প্রতিষ্ঠানে প্রতিবছরই এটি নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে l সরকারি বই শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দিয়ে এ উৎসবের সার্থকতা l বক্তারা বলেন,এবারে নতুন সিলেবাসের আলোকে যে নতুন বই প্রণয়ন করা হয়েছে তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা শিক্ষকমন্ডলীর জন্য করা হয়েছে যাতে পাঠদানের নিরবিচ্ছিন্নতা অব্যাহত থাকে এবং শিক্ষার্থীদের পাঠ আত্মস্থ করতে কোনোরূপ প্রতিকূলতার সম্মুখীন হতে না হয় l

দিনব্যাপী চলা এই উৎসবের শেষে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য ,প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশেষ দোআ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম l

এই বিভাগের সব খবর

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ১৫নং ছনহরা ইউনিয়ন বিএনপি'র...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

সর্বশেষ

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...