সোমবার, ১৫ জুন ২০২৬

বিছানা-বালিশে রক্তের ছবি পোস্ট,সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন পরীমনি

- Advertisement -
Single page 1st Paragraph

প্রেম-বিয়ে-মামলাসহ নানা কারণে গত দুই বছর ধরে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমনি। যথারীতি নতুন বছরেও তিনি তুমুল আলোচনায়। এরইমধ্যে বর্তমান স্বামী অভিনেতা শরিফুল ইসলাম রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন পরীমনি। ২০২২ সালের শেষ দিনে সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েও দেন।

এবার পরীমনি যে ইঙ্গিত দিলেন তাতে স্পষ্ট যে, তার এবং রাজের সম্পর্ক খুবই ভয়ংকর পর্যায়ে। নতুন বছরের প্রথম দিনে ভোর ৬টায় নায়িকা তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাদের বিছানায় এবং কোলবালিশে ছোপ ছোপ রক্ত! তবে কি রাজ-পরীর সম্পর্ক রক্তারক্তি পর্যায়ে পৌঁছে গেছে। ছবি দুটি দেখার পর এমনই প্রশ্ন নেটগেরিকদের মনে।

ওই ছবি দুটি নিজের ফেসবুকে পোস্ট করে পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। সংবাদ সম্মেলন, লোডিং….’। অর্থাৎ অভিনেত্রী খুব শিগগির তার এবং রাজের সম্পর্ক নিয়ে যে সংবাদ সম্মেলন করতে চলেছেন, সেটাই জানিয়েছেন। সেখানে ওই ছবি দুটির রহস্যও পরিষ্কার করবেন। তবে সংবাদ সম্মেলনের জন্য নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ করেননি তিনি।

আপাতত পরীমনির পোস্ট করা ছবি দুটি ভাইরাল। যা দেখে সোশ্যাল মিডিয়ার দর্শকদের মন্তব্য, রাজ এবং পরীমনি মারামারি করেছেন। ওই রক্ত তারই। অনেকের মন্তব্য, পরীমনিকে মেরে রক্তাক্ত করেছে রাজ। সে কারণেই নায়িকা ছবি দুটি পোস্ট করেছেন। আবার কারও মন্তব্য, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পরীমনিই নিজের রক্ত ঝরিয়েছেন। তবে সত্যিটা জানতে পরীমনির মুখ খোলার অপেক্ষায়।

এর আগের গত শুক্রবার মধ্যরাতে ফেসবুকে নায়িকা লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

ওই পোস্টের পর পরীমনি গণমাধ্যমকে জানান, এখনো রাজের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। তবে তিনি সব সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছেন। নায়িকা বলেন, ‘আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

পরীমনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার (রাজ) আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতিতে নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম।’ তারই মধ্যে রক্তারক্তি পরিস্থিতি সামনে আনলেন নায়িকা।

পরীমনির ঘনিষ্ঠ কয়েকজনের সূত্রে জানা যায়, রাজের সঙ্গে তার সংসারজীবন বেশ কিছু দিন ধরেই ভালো কাটছিল না। এটা শুধু এতদিন তাদের কাছের মানুষেরাই জানতেন। তারা নানাভাবে দুজনকে বুঝিয়েছেনও। নিজেরাও নিজেদের মতো করে চেষ্টা করেছেন সম্পর্কটাকে এগিয়ে নিতে। কিন্তু কিছুতেই যেন তা রক্ষা করা সম্ভব হয়নি।

সম্পর্কের অবনতির কারণে রাজ-পরীর মধ্যে হাতাহাতির ঘটনা পর্যন্তও ঘটে বলে জানান ওই ঘনিষ্ঠজনরা। এমনও শোনা গেছে, মারামারি করে কয়েক দিন আগে পরীমনি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। তার ডান হাতের আঙুলে চিড় নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন নায়িকা।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের ঘনিষ্ঠতা নিয়ে পরীমনির সংসারে ভাঙনের সুর বেজে ওঠে বলে এখনো গুঞ্জন আছে মিডিয়া পাড়ায়। রাজ-মিম জুটি বেঁধে দুটি ছবি করেছেন। সেখান থেকে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা মেনে নিতে পারেননি পরীমনি। কয়েক দফায় তিনি ফেসবুকে তা জানিয়েছেনও।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...