শনিবার, ১১ জুলাই ২০২৬

বাঁশখালীতে জেলা পরিষদের জায়গা দখলমুক্ত করে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন করা হবে : পেয়ারুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

বাঁশখালীতে জেলা পরিষদের জায়গা দখল মুক্ত করে  একাধিক আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

বাঁশখালী উপজেলায় চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত, বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পসহ পরিষদের নিজস্ব সম্পত্তির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। পরিদর্শনের সময় খাটখালী বাজারে ব্যবসায়ী সমিতি ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, গহিরা খাটখালী ঘাটের খাটখালী অংশে উন্নত মানের আধুনিক সুবিধা সম্পন্ন একটি জেটি স্থাপন করা হবে। এই ঘাটে তিনি ছাত্র-ছাত্রী, দুস্থ- গরীব কৃষকদের উৎপাদিত পণ্য পারাপারে কম টাকা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি চানপুর ডাকবাংলোর সামনে মার্কেট নির্মাণের জায়গা এবং টিলার উপর প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখে শিশু পার্ক ও রিসোর্ট নির্মানের সম্ভ্যাবতা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

রামদাস মুন্সির হাটে মার্কেট নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা, জালিয়া ঘাটায় জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, বাঁশখালীর ডাকবাংলো, গন্ডামারা ইউনিয়নে জেলা পরিষদের ইজারাকৃত খাটখালী- গহিরা ঘাট পরিদর্শন করেন।

পরিদর্শন কালে বাঁশখালীর সাধারন জনগন তাকে বিভিন্ন জায়গায় ফুল দিয়ে স্বাগত জানান এবং নিজেদের সমস্যা ও অনূভুতির কথা জানান।

এ আরো সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মুনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী উপজেলা হতে নির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. নুরুল মোস্তাফা সিকদার সংগ্রাম এবং পৌর মেয়র এ্যাডভোকেট তোফায়েল বিন হোসেন প্রমুখ।

এই বিভাগের সব খবর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

সর্বশেষ

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

সেতু ধসে পড়ে বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...