শনিবার, ১১ জুলাই ২০২৬

কাল চট্টগ্রামে আজ ৭ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, সঞ্চালন লাইনে ফেটে যাওয়া দু’টি গ্যাস ভাল্ব প্রতিস্থাপনের জন্য সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। আজ বুধবার বিকেলে বিজ্ঞপ্তিতে কেজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবারহ বন্ধ থাকবে এবং এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
নগরীর জিইসি, ওয়াসা, লালখান বাজার, টাইগারপাস, কদমতলী, আমবাগান, মোল্লাপাড়া, মেহেদীবাগ, লাভলেইন, নন্দনকানন, রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, নালাপাড়া, জামালখান, কাজির দেউড়ি, ডিসি হিল এবং এনায়েত বাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নগরীর টাইগারপাস থেকে দেওয়ানহাট এলাকায় গ্যাসের সরবরাহ লাইনে দু’টি ভাল্ব সংস্কারের কাজ চলছে। ১৯৮৬ সালে ভাল্বগুলো স্থাপন করা হয়েছিল। সম্প্রতি ফেটে যাওয়া ভাল্বগুলো সংস্কার করে প্রতিস্থাপন করা হচ্ছে। ওই এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। এজন্য প্রতিস্থাপনের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আংশিক এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
কেজিডিসিএল’র উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী অনুপম দত্ত (বিতরণ) বলেন, ‘টাইগারপাস ও দেওয়ানহাটের দুইটি লাইন বাল্ব ফেটে গেছে। সেগুলোর সংস্কার তাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ৭ ঘণ্টা বন্ধ থাকবে।’

এই বিভাগের সব খবর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

সর্বশেষ

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

সেতু ধসে পড়ে বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...