মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশে রংপুর সিটির ভোট হচ্ছে : সিইসি

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।

মঙ্গলবার(২৭ডিসেম্বর)  বেলা ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সিসিটিভি মনিটরিংয়ের এক পর্যায়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল বলেন, ‘এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিবে।’

ইভিএম ত্রুটির বিষয়ে জাতীয় পাটির মেয়র প্রার্থীর অভিযোগের বিষয়ে সিইসি বলেন, ‘প্রথমে একটু সমস্যা হয়েছিল। দ্রুতই মেশিন ঠিক করা হয়েছে। তিনি (জাপা প্রার্থী) ভোট দিয়েছেন।’

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফাকে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান তিনি। সেসময় ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে না পেরে ভোট কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন মোস্তাফিজার রহমান।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট প্রার্থী ২৫১ জন। এদের মধ্যে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের সব খবর

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় এনে শৃঙ্খলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ জাতীয়...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার পরিকল্পনার অংশ হিসেবেই এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আনা...

সর্বশেষ

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিংয়ের উদ্যোগ নিচ্ছে সরকার

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন, কিউআর...

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দখলকৃত সব জায়গা উদ্ধার করে...

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা ও স্থিতিশীলতা আনার...

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে নারী আটক

শিশুদের পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের অভিযোগে...

মৌসুমী হিজড়া হত্যার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

সিসিটিভির ফুটেজের সূত্র ধরে নগরের খুলশী থানার হিজড়া গুরুমা...

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা

জেলার বিলাইছড়ি উপজেলায় আজ সাম্প্রতিক পাহাড়ি ঢল ও পাহাড়ধসে...