সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আবু সুফিয়ান এমপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে।

নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ইউসেফ চরচাক্তাই টেকনিক্যাল স্কুলে ‘এসএসসি রেজাল্ট সেলিব্রেশন ও বিজ্ঞান মেলা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও বাস্তবমুখী দক্ষতায় দক্ষ করে তুলতে হবে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সমন্বয়ে তাদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে।

আবু সুফিয়ান বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা গেলেই তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগও সম্প্রসারণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু।

ইউসেফ চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান জহুরা খানম বিদ্যালয়ের বিভিন্ন সাম্প্রতিক কার্যক্রম ও শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আরা বেগম, তন্দ্রা দেব, দেবাশীষ চক্রবর্তী, ডেইজি দাশ, বিশ্বজিৎ চন্দ্র নন্দী, ইয়ার মোহাম্মদ, বিথীকা বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে তিনি বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেন।

পরে আবু সুফিয়ান বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী কর্মকাণ্ড ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএমপির তেজগাঁও...

সর্বশেষ

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ সরকারি কলেজের ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস...

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে...

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সাতক্ষীরা-৪ আসনের এমপি...

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার

ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয়...

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে...

ক্যাটরিনার চেহারা ও ওজন নিয়ে ট্রলিং, ক্ষুব্ধ সালমান

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের চেহারা, বয়স কিংবা ওজন নিয়ে কটাক্ষ...